প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো
®প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : জীবন পাঠ’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব__
ক. শ্রেণিবিন্যাসের একক কী? ১
খ. বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? ২
গ. চিত্র-২ এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো। ৩
ঘ. চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, কারণসহ বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণিবিন্যাসের একক। যেমন জগৎ, পর্ব/বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি।
খ. জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ভৌত জীববিজ্ঞান বলে। বংশগতবিদ্যায় জিন ও বংশগতিধারা সম্পর্কে আলোচনা করা হয়। প্রতিটি জীবের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলি। এ কারণে বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলে।
গ. চিত্র-২ এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে যেভাবে ধারাবাহিকতা বজায় রাখব।
১। উদ্ভিদটির নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করব।
২। বৈজ্ঞানিক নামের দু’টি অংশ থাকবে, প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম।
৩। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
৪। হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে।
৫। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম গণসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে।
ঘ. চিত্র-১ হলো মাশরুম।
চিত্র-২ হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ।
চিত্রের জীবন দু’টির মধ্যে চিত্র-২ এর জীবটি অধিক উন্নত।
নিচে এর কারণগুলো দেয়া হলো :
১। মাশরুম অপুষ্পক উদ্ভিদ কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ সর্বদাই অপুষ্পক উদ্ভিদ অপেক্ষা উন্নত।
২। চিত্র-১ এর উদ্ভিদটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু ২ এর উদ্ভিদটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৩। চিত্র-১ এর উদ্ভিদটি স্পোরের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটি যৌন জননের মাধ্যমে বংশবিস্তার ঘটায়, যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।
৪। চিত্র-১ এর উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
নামঃ নাজমুল হক রাসেল
বিএসসি (অনার্স) পদার্থবিজ্ঞান।
Gmail ID: nhrasel3272@gmail.com
Comments
Post a Comment