👉 NHR : যোগাযোগকে অনেকটা সহজ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে ফেসবুকের সক্রিয় ব্যবহাকারী ১২০ কোটির মতো। বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানধারী সাইট ফেসবুকের অনেক ব্যবহারকারী ফেসবুকিংয়ে আসক্ত। তাদের দিনের বেশিরভাগ সময় কাটে ফেসবুকে । অনেক ঘুমাতে যাওয়ার আগে স্ট্যাটাস পোস্ট করেন আবার ঘুম থেকে উঠে নতুন স্ট্যাটাস দেন। কিন্তু এই ফেসবুকিংয়ের যেমন কতিপয় ভালো দিক রয়েছে তেমনি রয়েছে নেতিবাচক কিছু দিকও। এসব নেতিবাচক দিক উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। নেতিবাচক দিকগুলোর জন্য ফেসবুকিং ছেড়ে দেওয়া উচিত বলে ওই গবেষণা ফলাফলে মন্তব্য করা হয়েছে। ফেসবুকিংয়ের নেতিবাচক দিকগুলো হচ্ছে: ‘ব্যক্তিগত’ অনেক কিছু থাকে না প্রত্যেকে নিজের কিছু বিষয় থাকে, যেগুলো অন্যকে কেউ জানাতে চান না। কিন্তু ফেসবুকিংয়ের কারণে আপনি না চাইলেও সেগুলো জানাচ্ছেন। এটা হচ্ছে আপনার মনের অজান্তে। ‘ব্যক্তিগত’ বিষয়কে ব্যক্তিগত রাখতে ফেসবুক ছেড়ে দেওয়াই উত্তম। পরিবারের নজরদারিঃ বন্ধু-বান্ধবদের সঙ্গে মাস্তি করছেন, ঘুরছেন কিংবা কাজে বা পড়াশোনায় ফাঁকি দিচ্ছেন। কিন্তু আপনার ফেসবুকের স্ট্যাস্টাস...
Comments
Post a Comment